সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় নিহত ৪০ হাজার ছাড়াল, আহত ৯২৪০১

প্রতিনিধি: / ২৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বিদেশ : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার। গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর গাজা যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তার পরিসংখ্যানে বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য দেখায় না।

 


এই বিভাগের আরো খবর