সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জাপানের প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে দায়িত্ব ছাড়বেন

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বিদেশ : আগামী সেপ্টেম্বরে সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে তিনি পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না বলেও জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত এক সংবাদ সম্মেলনে কিশিদা এসব কথা জানান। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে। এরপর নতুন মেয়াদে দলের দায়িত্ব নিতে আর নির্বাচন করবেন না তিনি। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব সব করব আমি।’ ঘোষণা অনুযায়ী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার তিন বছরের মেয়াদকালের অবসান ঘটবে। ২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিশিদা। দুর্নীতির কেলেঙ্কারিতে এলডিপি পার্টির জড়িয়ে পড়া, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও ইয়েনের মান পড়ে যাওয়ার মতো কয়েকটি কারণে কিশিদার প্রতি জনসমর্থন তলানিতে নেমে গেছে। গত মাসে তার পক্ষে জনসমর্থন নেমে মাত্র ১৫.৫ শতাংশে দাঁড়ায়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে জাপানের কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সর্বনিম্ন জনসমর্থন এটি। গত মাসে অপ্রত্যাশিতভাবে সুদহার বাড়িয়েছে জাপানি কেন্দ্রীয় ব্যাংক। এর জেরে শেয়ারবাজারে অস্থিতিশীলতা ছাড়াও জাপানি মুদ্রা ইয়েনের দরপতন হয়েছে। গত মাসে জাপানি সংবাদমাধ্যম জিজি প্রেসের এক জনমত জরিপে দেখা যায়, কিশিদার জনসমর্থন এখন ১৫.৫ শতাংশে নেমে গেছে, যা ২০১২ সালের ডিসেম্বরে এলডিপি ফের ক্ষমতায় আসার পর সর্বনিম্ন। আগামী ২০২৫ সালে জাপানের পরবর্তী জাতীয় নির্বাচন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা অষ্টম নেতা কিশিদা। রয়টার্স জানিয়েছে, কিশিদার সরে যাওয়ার ঘোষণায় এলডিপি পার্টিতে নতুন দলীয় প্রধান ও এর ধারাবাহিকতায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতা হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর