সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাজারো মানুষ আটক ব্রিটেনে দাঙ্গার অভিযোগে

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বিদেশ : ব্রিটেনে দাঙ্গার অভিযোগে ১ হাজার ২৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ বছরের শিশু থেকে শুরু করে ৬৯ বছরের বৃদ্ধও রয়েছেন। নৃশংসতা, অগ্নিসংযোগ, লুটপাট এবং মুসলিম ও শরণার্থীদের ওপর হামলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ব্রিটেনের জাতীয় পুলিশ চীফের কার্যালয়ের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, দেশব্যাপী হাজারো মানুষকে আটকের পাশাপাশি ৫৭৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অনেককেই দ্রæত কারাগারে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হয়েছে। ধ্বংসাত্মক কর্মকাÐের দায়ে আটককৃতদের মধ্যে লিভারপুলের ৬৯ বছরের এক ব্যক্তি ও বেলফাস্টের ১১ বছরের এক শিশু রয়েছে। ব্যাসিংটন ম্যাজিস্ট্রেটের কোর্টে ১৩ বছর বয়সী এক শিশুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে প্রসিকিউটর বলেছেন, ৩১ জুলাই মেয়েটিকে আশ্রয়প্রার্থীদের একটি হোটেলের দরজায় আঘাত করতে দেখা গেছে। ২৯ জুলাই ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় সাউথপোর্ট শহরে ছুরিকাঘাতে ৩ জন মেয়ে নিহত হয়। এ ঘটনায় এক মুসলিম শরণার্থীকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এখান থেকেই দাঙ্গার সূত্রপাত হয়। গত সপ্তাহ থেকে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেওয়ার পর অস্থিরতা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে।

 


এই বিভাগের আরো খবর