সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি: / ২৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিদেশ : পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন জানান, সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। তিনি জানান, পাকিস্তানি বাহিনী আফগান বেসামরিকদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে আর তাতে এক নারী ও দুই শিশু নিহত হন। রয়টার্স জানিয়েছে, কথিত ঘটনার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মন্তব্য জানার জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই গোলাগুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর তিন সেনা আহত হয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু এই সীমান্ত নিয়ে বিরোধ রয়েই গেছে। প্রায়ই এই সীমান্তে দুই প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 


এই বিভাগের আরো খবর