সর্বশেষ :
বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মন্দিরে পদদলিত হয়ে ভারতের বিহারে সাতজনের মৃত্যু

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিদেশ : ভারতের বিহার রাজ্যের জেহনাবাদ জেলার এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন পুরুষ। এ ছাড়া আরও আহত হয়েছেন আরও ৩৫ জন।গত রোববার রাতে জেহনাবাদের মখদুমপুরের বাবা সিদ্ধনাথ মন্দিরের এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জনপ্রিয় এই শিবমন্দিরটিতে রাতে পুজা উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি শুরু হয়ে যায়, সবাই আগেভাগে মন্দির থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন আর তখন ভিড়ের ধাক্কায় অনেকেই পড়ে যান। বিহারের অন্যতম জনপ্রিয় এই শিবমন্দিরে বছরের অন্যান্য সময়ের তুলনায় শ্রাবণ মাসে বেশি ভিড় থাকে। রোববার রাতেও পুজায় যোগ দিতে বহু লোকের সমাগম হয়েছিল। কিন্তু মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ভালো ছিল না বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। অপেশাদার স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণে একপর্যায়ে লাঠিপেটা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ রকম এক পরিস্থিতিতেই পদদলনের ঘটনাটি ঘটে। জেহনাবাদের জেলা প্রশাসক অলংকৃতা পাÐে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।


এই বিভাগের আরো খবর