সর্বশেষ :
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৩, আহত শতাধিক বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ তদন্ত কমিটি গঠন করা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী আমিনুল হক এবার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের লোহিত সাগর পর্যন্ত যুদ্ধ বিস্তৃত করা হবে—হুঁশিয়ারি ইরানের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, অবহেলায় দুই রোগী মৃত্যুর অভিযোগ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ময়মনসিংহের যুবকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ গেল ৩ প্রাণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নুর রিমান্ড শেষে কারাগারে

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার অভিযোগে কাফরুল থানার মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী এরশাদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি নুরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে ৫/৬ হাজার দুর্বৃত্ত লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরে মেট্রোরেল স্টেশনের ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।


এই বিভাগের আরো খবর