বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল বিনামূল্যে বীজ ও সার

প্রতিনিধি: / ২৫৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ জুন, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি; ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২৮ টন উচ্চ ফলনশীল জাতের ধানবীজ ও দুই ধরণের ১১২ টন সার বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ সোমবার বেলা ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ করেন।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩ হাজার ৮০০ কৃষকের মাঝে ৫টি করে মোট ১৯ হাজার নারকেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর