Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে মৎস্যঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার  

  • Reporter Name
  • Update Time : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • ৩২২ Time View

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলার তেকাঠিয়া এলাকার একটি ঘেরের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মো. দ্বীন ইসলাম (৩০) নামের এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টার দিকে তেকাঠিয়া এলাকার মো. বাচ্চু মল্লিকের মৎস্য ঘেরের ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত মো. দ্বীন ইসলাম শুভদিয়া ইউনিয়নের মো. আ. রহমান গোলদারের ছেলে। পরিবারের দাবী সে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, এদিন সকালে স্থানীয়রা ওই ঘেরের ঘরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধানরা করছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার  মৃত্যু হয়েছে তার কারন সঠিকভাবে জানা যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফকিরহাটে মৎস্যঘের থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার  

Update Time : ১০:২৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪