1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদ্যাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:: “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ওইক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যাক্তিদের সুরক্ষা দিই এবং অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটাই” এই স্লোগানকে সামনে রেখে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬” উদ্যাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া সিসিআরসি অফিসে সিসিডিবি-পিসিআরসিবি-৩ প্রকল্প (জলবায়ু পরিবর্তন কর্মসূচী) অর্থায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মান এর সহযোগীতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় এব বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সুশিল সমাজ প্রতিনিধি মো. হুমাযুন কবির মানির। সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেণ সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত কুমার মিস্ত্রী, উপজেলা সিএসও নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, পশরবুনিয়া সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে নারী নির্য়াতন ও প্রতিরোধে ওপর উপস্থিত বক্তৃতা ১২ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণ কারীদের মধ্যে প্রথম হয়েছেন ফাহিমা আক্তার, দ্বিতীয় হয়েছেন তাপস চন্দ্র কর, তৃতীয় হয়েছেন শ্যামল দত্ত। অংশগ্রহন কারী সকলকে পুরস্কার প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd