1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধে নানা কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ১৬ দিনব্যাপী প্রচারাভিযান উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন, আলোচনা সভা, ইজিবাইক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

উদয়ন-বাংলাদেশ ও উই ক্যান বাংলাদেশের আয়োজনে নাগরিক প্রকল্পের আওতায় এসব কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় ইজিবাইক ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাংবাদিক ইসরাত জাহান, অ্যাডভোকেট আফরোজা খাতুন, উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, গোপী নাথ সাহা, কোহিনুর বেগম, নাজমা বেগম, মহুয়া সুলতানা রিমা, সেলিনা খাতুনসহ নাগরিক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের শিকার নারীর ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণে বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd