1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এবং জনজীবনে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লার উদ্যোগে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেল গড়াতেই শহরের নূরমসজিদ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে  গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন
ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের নৈরাজ্যবিরোধী স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে প্রেসক্লাব
চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ,
সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পাইক, সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুস ও
মনিরুজ্জামান মান্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, আলী সাদ্দাম দীপ ও ওমর আলী মুন্নাসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সারাদেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার
গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা যুবদলের
নেতাকর্মীরা রাজপথে থেকেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। বক্তারা আরও বলেন,
দেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে যুবদল সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সমাবেশ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd