1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে বাগেরহাটে ওরিয়েন্টেশন সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি: শিশুর প্রতি অনলাইনে যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ, প্রতিকার এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে জেলা পর্যায়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেল ও রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পর্যায়ের শিশু সুরক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যদের অংশগ্রহণে শিশুদের অনলাইন নিরাপত্তা, অনলাইনে যৌন নির্যাতন ও শোষণের ঝুঁকি চিহ্নিতকরণ, প্রতিকার এবং ভুক্তভোগী শিশুদের সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে শিশুদের অনলাইন হয়রানি ও যৌন শোষণ থেকে রক্ষা, এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ওরিয়েন্টেশন সভায় CBCPC, CWB এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কমিটিগুলোর দায়িত্ব, ভূমিকা ও কার্যকর পদক্ষেপ সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, টেরে দেস হোমস নেদারল্যান্ডসের সহযোগিতায় এবং ইনসিডিন বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে শিশুদের অনলাইন নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সংশ্লিষ্ট সুরক্ষা কমিটিগুলোকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, দ্রুত প্রতিকার এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd