পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করেছে রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করেছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। রাবণ চরিত্রে রয়েছেন ‘কেজিএফ’ তারকা যশ। ‘রামায়ণ: পার্ট ওয়ান’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩০০-১৫০০ কোটি রুপি। বিগ বাজেটের এ সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৫ নভেম্বর, বিশ্বব্যাপী কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে এটি। ভারতের ৪ হাজার ৮০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘রামায়ণ’। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘রামায়ণ’ সিনেমা ১২ দিনে ভারতে আয় করেছে ৭৯২.৬০ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ৯৪৭.২৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৪৯০ কোটি রুপি (গ্রস)। ১২ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৪৩৭.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৯১৩ কোটি ৩৫ লাখ টাকা)। তারকাবহুল ‘রামায়ণ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনÑসানি দেওল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর, বিবেক ওবেরয় প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা ও যশ।