1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পর্যটন নগরী পাটাং-এর একটি চারতলা ভবনে গতকাল সোমবার ভোররাত ৩টা ১৭ মিনিটে হঠাৎ আগুন লাগে। নিচতলায় একটি রেস্তোরাঁ ও মোটরসাইকেল ভাড়ার দোকান এবং ওপরের তলাগুলোতে ভাড়াবাসা থাকা ওই ভবনটি থেকে আগুন দ্রুত আশপামের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফুকেটের গভর্নর চোদনরিন কোয়েদসোম জানান, মোটরসাইকেল ভাড়ার ওই দোকানটিতে প্রায় ১০০টি মোটরসাইকেল ছাড়াও প্রচুর গ্যাস সিলিন্ডার, ইঞ্জিন অয়েল, প্লাস্টিক সামগ্রী ও টায়ার মজুত ছিল। এসব অত্যন্ত দাহ্য পদার্থের কারণে আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় ও পুরো এলাকায় ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফুকেট পুলিশের কমান্ডার সুরাচাই সুকসাই জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ঠিক পাশেই একটি বিদ্যুতিক ট্র্যান্সফরমার বিস্ফোরিত হয়েছিল। এ কারণে ঘটনাটিকে নাশকতা বা অন্তর্ঘাত হিসেবে দেখছে না পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক ও একজন মিয়ানমারের নাগরিক। নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ভাঙা কাচের আঘাতে জখম হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। থাইল্যান্ডে বাণিজ্যিক ভবন ও বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে না মানার অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও দেশটিতে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের জুলাই মাসে রাজধানী ব্যাংককের একটি জনাকীর্ণ পানশালায় শর্টসার্কিট থেকে লাগা আগুনে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১২ সালে ফুকেটের একটি পর্যটকপ্রিয় ক্লাবে অগ্নিকাণ্ডে চারজন এবং ২০১৯ সালে ব্যাংককের একটি ক্লাবে নববর্ষের উদযাপনের সময় ভয়াবহ আগুনে ৬৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তথ্যসূত্র: আল-জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd