সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহবানে সাংবাদিক সম্মেলন

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ মে, ২০২৪

মোরেলগঞ্জ ( বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করার আহবান শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করেছে।
মোরেলঙগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত বে-সরকারি সংস্থা “সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোরেলগঞ্জ পিএফজি” আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল আজিজ। তিনি বলেন,নাগরিক সক্রিয়তা এবং সুচিন্তিত  সিদ্ধান্তের উপরই নির্ভর করে দেশের শান্তি-সম্প্রীতি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি। নাগরিকরা জেনে-শুনে- বুঝে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন।
নাগরিক দায়িত্ববোধ থেকে সুচিন্তিতভাবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সুযোগ্য নেতৃত্বের হাতে উপজেলা পরিচালনার দায়িত্ব অর্পন করার জন্য ভোটারদের প্রতি আহবান জানানো হয়।
“ভোট আপনার নাগরিক অধিকার, সুবিবেচনার সাথে এই অধিকার প্রয়োগ করুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুক্তিযোদ্বা, সর্বদলীয় নেতৃবৃন্দ, সুধিজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর