1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইরানে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মধ্য ইরানের মার্কাজি প্রদেশে সাভেহ-হামেদান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, চালকের ক্লান্তি ও তন্দ্রার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তাৎক্ষণিকভাবে তা জানায়নি কর্তৃপক্ষ। ইরানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বিশ্বের অন্যতম বেশি। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষ নিহত হন। অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন ব্যাপকভাবে অমান্য করা এবং জরুরি সেবার অপর্যাপ্ততাকে এ ধরনের দুর্ঘটনায় বেশি প্রাণহানির জন্য দায়ী করেন বিশেষজ্ঞরা। চলতি মাসের শুরুতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজের কাছে একটি জ্বালানি বহনকারী ট্যাংকার অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। ওই ঘটনায় ১১ জন নিহত ও সাত জন আহত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd