ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন ভাসমান অজ্ঞাতনামা পরিচয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের আনুমানিক বয়স হবে ৪০বছর। উপজেলা মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসমান অবস্থায় দেখে পান। পরে থানা পুলিশকে খবর দেয়। ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে মরদেহ উদ্ধার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট এলাকায় আসে। ভাসমান মরদেহের খবর পেয়ে আশ-পাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দু’পাড়ে ভিড় করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মস্তশবিহিীন অজ্ঞাতনামা পরিচয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩/৪ দিন পূর্বের বলে ধারনা করছেন। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা আসলে মরদেহের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য বাগেহরহাট সদর হাসপাতালে পাঠনো হবে। #