1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বাগেরহাট পৌর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট পৌর যুবদল।
শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক
মো: সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়া মোড় থেকে
বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে
প্রেসক্লাবের সামনে  প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সুমন পাইক বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের
বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট
করতে কোনো মহল সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিলে তা জনগণকে সঙ্গে নিয়ে
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা
করবে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর যুবদল নেতা শেখ তাওহিদুল
ইসলাম, খোকন শেখ, লালন হাওলাদার, হাইউল মীর, সুমন শরীফ, জাহিদ শেখ, রহিম
শিকদার প্রমূখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd