1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। গতকাল শনিবার জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্-এ জানান, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ড্রোন রিয়াদ অভিমুখে যাওয়ার সময় শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপি’র। এদিকে, জোটের মুখপাত্র আরও জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। শহরটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। হুথিরা ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত। তারা এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, এই অভিযানের শক্তি, ব্যাপ্তি ও প্রভাব সত্ত্বেও আমাদের বাহিনী এটিকে কেবল একটি ‘সীমিত পরিসরের মহড়া’ হিসেবে দেখছে। তিনি বলেন, এর মাধ্যমে আরও বড় ধরনের আঘাত হানার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd