1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

মোরেলগঞ্জের বি.পি.জি.এম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক  কমিটি সভাপতি তারিকুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
  মোরেলগঞ্জ প্রতিনিধি:   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিয়াখালী ইউনিয়নের বি.পি.জি.এম রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কমিটিতে সভাপতি অনুমোদন পেলেন উপজেলার পুটিখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা ছাত্রনেতা মো. তারিকুল ইসলাম।

বিদ্যালয়টির ঊওওঘ-ও ১১৫০৬৪ হিসেবে সরকারি তালিকায় রয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মু: এনামুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।
অনুমোদিত চার সদস্যের কমিটিতে মো. তারিকুল ইসলামকে সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), মো. নাসির উদ্দিনকে সাধারণ শিক্ষক সদস্য এবং মো. ফরহাদ তালুকদারকে অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধিত) অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কমিটির কার্যক্রম সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd