শিরোনাম :
অবাধ সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক সহযোগিতা দরকার
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বললেন, রাতের ভোটের কল্পনাও করতে পারি না।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে
ছাগলকান্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর স্ত্রীসহ গ্রেপ্তার
গত ঈদুল আজহায় ছাগলকান্ডে বহুল আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর
বিতর্কিত ভুমিকায় জড়িত পুলিশসহ সব সরকারি কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভ‚মিকা ও বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রমে জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে
চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশসহ চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে
এডিপির আকার সব ক্ষেত্রেই কমছে
সব ক্ষেত্রেই কমবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আকার। বর্তমানে এডিপির প্রকল্প বাস্তবায়নে তেমন গতি নেই। পাশাপাশি বিদেশি সহায়তার প্রবাহও বেশ
সংস্কার কমিশন দুই কক্ষের সংসদ ও ক্ষমতার ভারসাম্যের সুপারিশ করবে
আগামীকাল সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চারটি পৃথক প্রতিবেদন জমা দেওয়া হবে। এই
আবারো সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতিপ্রাপ্ত এসআইদের
চাকরিতে পুনর্বহালের দাবিতে আবার সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। তারা দাবি পূরণের কোনো আশ্বাস
পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল: ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশ বাহিনীতে একযোগে ৭৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন একজন অ্যাডিশনাল আইজিপি, ৫০ জন পুলিশ সুপার এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলির তালিকায় উল্লেখযোগ্যভাবে বিভিন্ন ইউনিট ও বিভাগের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। এক প্রজ্ঞাপনে অ্যাডিশনাল আইজিপি এবং অন্য তিনটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারদের বদলি করা হয়েছে। বদলির তালিকায় উল্লেখযোগ্য ইউনিটসমূহ হলো: ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পুলিশ হেডকোয়ার্টার সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) এসবি (স্পেশাল ব্রাঞ্চ) র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) সিএমপি (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) আরএমপি (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) বিএমপি (বরিশাল মেট্রোপলিটন পুলিশ) বিশেষজ্ঞদের মতে, এই ব্যাপক রদবদলের লক্ষ্য হতে পারে পুলিশ প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিভাগীয় কর্মক্ষমতা বাড়ানো। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন নেতৃত্ব স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে এবার তলব করল ভারত
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ তীব্র আকার ধারণ করেছে। রবিবার (১২ জানুয়ারি) ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করার পর, সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নূরুল ইসলামকে তলব করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এই উত্তেজনা শুরু হয়। বাংলাদেশ এই কার্যক্রমকে অননুমোদিত উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে। রোববার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জানান, এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কের চেতনাকে আঘাত করছে এবং সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। ভারত জানায়, অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধ দমনের লক্ষ্যেই সীমান্তে বেড়া নির্মাণ করা হচ্ছে। রবিবার বৈঠকের পর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব অপরিহার্য। তিনি বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করেন। সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় পররাষ্ট্র সচিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ভারতের প্রতি আহ্বান জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনার নূরুল ইসলামকে ডেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। তারা সীমান্তে অপরাধ দমনে দুই দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে।



















