সর্বশেষ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...
/ খুলনা
জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে কর্মরত দুই পুলিশ কর্মকর্তা সহ ১২ জনের নামে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাগেরহাটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা সদরের রনবিজয়পুর এলাকার সোলেমান শেখের ছেলে ও ষাটগম্বুজ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান জুয়েল। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন। মামলায় আসামিরা হলেন, বাগেরহাট ডিএসবি শাখায় কর্মরত এস আই মুস্তাফিজ, এএসআই হাফিজুল ওরফে হাফিজ, রন বিজয়পুর এলাকার সালাম শেখের ছেলে সাব্বির শেখ, জাফর শেখের ছেলে আবির শেখ, মৃত ফরিজ উদ্দিন শেখের ছেলে জাফর শেখ ও সালাম শেখ, আফসার উদ্দিন চাকলাদার এর ছেলে আলতাফ চাকলাদার, মোহর শেখের ছেলে রাজু শেখ, নওশের ফকিরের ছেলে জামিল হাসান শশী, আব্দুর রবের ছেলে আলী শেখ, আমিরুল বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস এবং পূর্ব সায়েড়া এলাকার মৃত ভিসা পুলিনের ছেলে দুলাল মন্ডল। মামলার অভিযোগে জানান, আসামীগন দীর্ঘদিন যাবত বাদির নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। বাদী চাঁদা না দেওয়ার কারণে ঘটনার দিন ৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় আসামিগণ আইন বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে পুলিম নিয়ে বাদীকে গ্রেফতার করতে যায়। এ সময় ধস্তাধস্তি করে বাদী পালিয়ে গেলে আসামিগণ বাদীর বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।বাদীর আইনজীবী অ্যাডভোকেট শিকদার ইমরান হোসেন জানান, চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বাগেরহাটে কর্মরত পুলিশের দুই কর্মকর্তা সহ ১২ জনকে আসামি করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ এর আদালতে মামলাটি দায়ের হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ আরো....
মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সোমনাথ দে দল থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে তার লিখিত অব্যাহতি
জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রদের অবরোধে বাগেরহাট-বগী আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত চচ্ছে। বুধবার বেলা ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নব্বই রশি বাস ষ্ট্যান্ডে সড়ক অবরোধ করে রাখে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে। এ বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রপ্ত অধ্যক্ষ মাওলানা ছবির আহমেদ বলেন, কলেজে নিয়মিত ক্লাশ চলছে। তবে, উপস্থিতি কম। কারা সড়ক অবরোধ করে আন্দোলন করছে তা তার জান নেই।
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে  মত বিনিময় করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে  মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমম্বয়ক  এম এ
জেলা প্রতিনিধি,বাগেরহাট বাগেরহাটে নতুন পুলিশ সুপার (এসপি)মোঃ তৌহিদুল আরিফ। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষর করা
এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ অফিসঃ বাগেরহাটের মোরেলগঞ্জ ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের পদ ত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে ২ ঘন্টা ব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়নে জামায়াত ইসলামীর সমাবেশ শেষে নেতা কর্মীদের উপরে হাতুড়ি বাহিনীর হামলা ও মারপিটে কমপক্ষে ২০ জন আহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহতদেরকে ওই রাতেই মোরেলগঞ্জে স্বাস্থ্য
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে বাগেরহাট জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে দিনটি উপলক্ষে বাগেরহাট