Dhaka ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ দাবি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায়

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৬ Time View

দেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের ৯ দফা দাবির দ্রুত বাস্তবায়ন ও ২০১৮ সালের ২৯ জুলাই থেকে শুরু হওয়া ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনকে স্বীকৃতিস্বরূপ ২৯ জুলাইকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। নিসআর ৯ দফা দাবিগুলো হলো-
১. দ্রæত বিচার ট্রাইব্যুনালের অধীনে যথাযথ তদন্তসাপেক্ষে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
২. গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ এবং ঢাকাসহ সারাদেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. সারাদেশের গণপরিবনের মানোন্নয়ন, সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক সিস্টেমের আধুনিকীকরণ ও স্বয়ংক্রিয়করণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে।
৪. পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র, সুষ্ঠু কর্মপরিবেশ, কর্মঘণ্টা ও নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ এবং সড়কের বিশৃঙ্খলায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৫. সব পরিবহন চালকদের প্রশিক্ষণ এবং পুনরায় ড্রাইভিং সংক্রান্ত পরীক্ষার মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে। বিআরটিএর সব কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৬. সারাদেশের সব রুটের (সিটি ও আন্তঃজেলা) গণপরিবহন নিয়ে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সেবা চালু করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহন সীমিতকরণের উদ্যোগ নিতে হবে।
৭. ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান স¤প্রচার করতে হবে।
৮. পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধসহ বিআরটিএ দালালমুক্ত করতে হবে।
৯. যানজট নিরসনে বাস স্টপ ও কাউন্টারভিত্তিক টিকিট সিস্টেম চালু ও সব রাইড শেয়ারিংয়ের নীতিমালা কার্যকরসহ সব ধরনের যাত্রী হয়রানি বন্ধ করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- নিসআর ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল্লাহ মেহেদী দীপ্ত, সাধারণ সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাওলাদার ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নাইম আল ইসলাম প্রমুখ।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৯ দাবি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায়

Update Time : ১২:২৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪