Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বছর পর রাশিয়া সফরে মোদি

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছর পর রাশিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া গতকাল সোমবার দিবাগত রাতে পুতিনের সঙ্গে নৈশভোজেরও অংশ নেয়ার কথা মোদির। রাশিয়া থেকে মোদি অস্ট্রিয়াতেও যাবেন যা হবে গত ৪১ বছরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর। অস্ট্রিয়ায় মোদি দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে। দিল্লির বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদি এক বিবৃতিতে জানান, ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমি রাশিয়ায় যাচ্ছি। এছাড়া, আগামী তিনদিনে আমি অস্ট্রিয়াতেও যাবো যা আমার প্রথম অস্ট্রিয়া সফর। তিনি আরও বলেন, গত দশ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, শক্তি, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। আমার বন্ধু পুতিনের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবো। অস্ট্রিয়া সফর নিয়ে মোদি তার বিবৃতিতে লেখেন, অস্ট্রিয়া আমাদের নির্ভরযোগ্য অংশীদার। আমরা উভয়েই গণতন্ত্র এবং বহুত্ববাদের সমর্থক। প্রেসিডেন্ট আলেকজান্ডার এবং চ্যান্সেলর কার্লের সঙ্গে সাক্ষাতের জন্য আমি আনন্দিত। এই সফরটি গত ৪০ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। উল্লেখ্য, ২০০০ সালে ভারত ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তির ভিত্তিতে প্রতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা একবার করে বৈঠক করবেন। ২০১৯ সাল পর্যন্ত এই চুক্তির ভিত্তিতে বৈঠক হয়ে এসেছে। কিন্তু কোভিড মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বৈঠক বন্ধ ছিল। ২০২১ সালে পুতিন ভারতে আসে। কিন্তু এরপর থেকে এই বৈঠক আর হয়নি। অবশেষে ২০২৪ সালে মোদি ও পুতিন আবারও বৈঠক করতে যাচ্ছেন। এই বৈঠকে গোটা বিশ্বের নজরে রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৫ বছর পর রাশিয়া সফরে মোদি

Update Time : ০১:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪