Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কোটিতে রিশাদকে কিনলো রাওয়ালপিন্ডি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি আসন্ন পিএসএলের নিলামে তার জন্য বিডও করেনি লাহোর। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এঙ্প্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে এই টাইগার লেগস্পিনারের জন্য। পরবর্তীতে ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে নিলো রাওয়ালপিন্ডি। নিলামে বাংলাদেশি এই স্পিনারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। তবে দল পাননি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, ইমাদ ওয়াসিমের মতো জনপ্রিয় অলরাউন্ডাররা। তথ্য অনুযায়ী, পিএসএলের ঐতিহাসিক এই নিলামে নিবন্ধন করেছেন ৮৭৯ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার। তাদেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে – প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং এমার্জিং।

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৩ কোটিতে রিশাদকে কিনলো রাওয়ালপিন্ডি

Update Time : ০৭:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬