Dhaka ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

  • Reporter Name
  • Update Time : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৪৫ Time View

আজ নতুন বছরের প্রথম দিন, এই দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল (২ জানুয়ারি) থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার তথ্যও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানানো হয়েছে, আজ মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে আজ বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলিসিয়াস বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

Update Time : ১১:৩৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬