Dhaka ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টান্টম্যানের মৃত্যু শুটিং সেটে

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ২৪০ Time View

বিনোদন: শুটিং সেটে ২০ ফুট উপর থেকে পড়ে মারা গেলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় স্টান্টম্যান ইজুমালাই। জানা গেছে, পরিচালক পিএস মিথরানের তামিল স্পাই অ্যাকশন থ্রিলার ঘরণার ছবি ‘সর্দার ২’ সেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্র বলছে, গত ১৫ জুলাই থেকে শুরু চেন্নাইয়ের শালিগ্রামের এলভি প্রসাদ স্টুডিওতে শুরু হয় ‘সর্দার ২’র শুটিং। আর এই দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তার মৃত্যুটি আসলেই দুর্ঘটনা নাকি কেউ তাকে ধাক্কা মেরেছে সে বিষয়টি খতিয়ে দেখছে চেন্নাই পুলিশ। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘সর্দার’ ছবিটি, তারই সিকুয়েল হতে যাচ্ছে ‘সর্দার ২’। প্রিন্স পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। যেখানে কার্তি, রাশি খান্না, রাজিশা বিজয়ন, চাঙ্কি পান্ডে এবং লায়লা মুখ্য ভ‚মিকায় অভিনয় করছেন। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

স্টান্টম্যানের মৃত্যু শুটিং সেটে

Update Time : ১২:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪