Dhaka ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ভ্যানে বন্দুকধারীদের গুলি, পাকিস্তানে প্রাণ গেল ২ শিশুর

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ২৪০ Time View

বিদেশ : পাকিস্তানে একটি স্কুল ভ্যানে বন্দুকধারীর গুলিতে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় চালকসহ আরো ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকের ধেরি কোটে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গুলিতে নিহত দুজনই মেয়েশিশু। স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিম বাবর এএফপিকে বলেছেন, ‘একটি স্কুল ভ্যানে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালালে ওই দুই শিশু নিহত এবং পাঁচ শিশু আহত হয়।’ মূলত গাড়িচালককে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। বাবর আরো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বন্দুকধারীরা ওই স্কুল ভ্যানচালকের পরিবারের সঙ্গে আদালতে মামলায় জড়িয়েছিল। তিনি বলেন, নিহত মেয়েদের বয়স ১০ বা ১১ বছরের মধ্যে। সূত্র : এএফপি

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

স্কুল ভ্যানে বন্দুকধারীদের গুলি, পাকিস্তানে প্রাণ গেল ২ শিশুর

Update Time : ১২:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪