Dhaka ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামের ২০৩৪ বিশ্বকাপ হবে

  • Reporter Name
  • Update Time : ১২:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ২৪৯ Time View

স্পোর্টস: একমাত্র বিডার হওয়ায় আগে জানা গিয়েছিল ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি আরব। এই আসরে অংশ নিবে ৪৮টি দল। ১০ বছর পর অনুষ্ঠিতব্য এই আসর হবে সৌদির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে। এমনটাই জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। জানা গেছে, ১৫টি স্টেডিয়ামের মধ্যে সৌদির রাজধানী রিয়াদেই থাকবে ৮টি। বাকি ৭টি স্টেডিয়াম থাকবে চার শহর জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিওমে। বিডের দলিল অনুসারে, ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে সৌদির কমপক্ষে ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে। বর্তমানে সৌদির এমন স্টেডিয়াম আছে দুটি-জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম। এর মধ্যে ফাহাদ স্টেডিয়ামে এখনও কাজ চলছে। বাকি ১৩টি স্টেডিয়াম ফিফার চাহিদা অনুযায়ী নির্মাণের অপেক্ষায় রয়েছে দেশটি। এর মধ্যে একটি নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম। যে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সৌদির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামের ২০৩৪ বিশ্বকাপ হবে

Update Time : ১২:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪