Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠ নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকের সাহায্য নিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৩০ Time View

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন শনিবার দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে বললেন, “আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে।”

এম সাখাওয়াত হোসেন বলেন, “সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেয়া দরকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায়।”

তিনি আরও উল্লেখ করে বলেন, “২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেক তরুণ জানেনই না ভোট কীভাবে দিতে হবে। মেজোরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সবার দায় রয়েছে।”

‘আগামী নির্বাচন সরকার যেমন চাইছে, তেমনিভাবে নির্বাচন কমিশনও চাইছে। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে’-যোগ করেন এ উপদেষ্টা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সুষ্ঠ নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকের সাহায্য নিতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

Update Time : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫