Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিমলা ময়ূরাক্ষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন

  • Reporter Name
  • Update Time : ১২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ২৬৬ Time View

বিনোদন: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সিমলা। দীর্ঘদিন অন্তরালে রয়েছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এই নায়িকা। তার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশ! সিনেমার নাম ‘ময়ূরাক্ষী’। আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রচারণার অংশ হিসেবে স¤প্রতি সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সিনেমাটির প্রকাশিত টিজারে নায়িকার জীবনের ঘটে যাওয়া ঘটনারই ইঙ্গিত পাওয়া গেছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তাই সিমলা এবার নির্মাতার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন। সংবাদমাধ্যমকে সিমলা বলেন, ‘আমি ছবিটি দেখে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। সময় হলেই দেখতে পারবেন আমি কী করতে পারি। সব তথ্য প্রমাণ আমি জোগার করে রাখছি।’ এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমি বেশ কয়েক বার সিমলা আপার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বিষয়টি নিয়ে আলাপ করার জন্য কিন্তু আমি যোগাযোগ করতে পারিনি। আমি আপাকে বলব আসুন আপনি সিনেমাটি দেখুন। এরপর যদি মনে হয় এটি আপনার জীবনের গল্প তাহলে যেকোনো ব্যবস্থা নেবেন, আমরা তার জন্য প্রস্তুত আছি।’ বলো রাখা ভালো-২০১৮ সালের ৩ মার্চ সিমলার সঙ্গে নারায়ণগঞ্জের প্রবাস ফেরত যুবক পলাশের বিয়ে হয়। পলাশ আগের বিয়ের খবর গোপন করায় ওই বছরের ৬ নভেম্বর সিমলা তাকে ডিভোর্স দেন। ডিভোর্সের পরেই ‘হতাশা’ থেকে বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৭ বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ‘ইমার্জেন্সি ডোর’ দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রæত বের করে আনা হয়। পরে আট মিনিটের এক কমান্ডো অভিযানে পলাশ আহমেদ নিহত হন। এদিকে, ‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্পও বিমান ছিনতাই ও একজন নায়িকার জীবনকে কেন্দ্র করে। তাহলে সত্যিই সিমলার জীবনের গল্প নিয়েই ‘ময়ূরাক্ষী’ তৈরি হয়েছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল, কস্তূরী চৌধুরী।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সিমলা ময়ূরাক্ষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন

Update Time : ১২:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪