Dhaka ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৮১ Time View

স্পোর্টস: ইয়টে চড়ে সাগরে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন মরক্কোর পাঁচ ফুটবলার। তাদের মধ্যে দুই জন এখনও সাগরে নিখোঁজ রয়েছেন। মরক্কোর শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ ট্যাঙ্গার রোববার জানায়, শনিবার থেকে নিখোঁজ আছেন তাদের দুই ফুটবলার সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ। ট্যাঙ্গারের উত্তরাঞ্চলে ইত্তিহাদের পাঁচ ক্লাব সতীর্থ ছোট একটি ইয়টে করে সাগরভ্রমণে যান। একপর্যায়ে গভীর পানিতে সাঁতার কাটতে নামেন তারা। আর তখনই ঘটে দুর্ঘটনাটি। ক্লাবটির সহসভাপতি আনাস মারাবেত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রবল ¯্রােত ও দমকা বাতাসে ইয়টটি ভেসে চলে যায়। ওইদিনই তিনজনকে উদ্ধার করা হয়। বাকি দুইজনের উদ্ধার কাজ চলমান আছে। উদ্ধারকৃত খেলোয়াড়দের বরাতে মারাবেত বলেন, সাঁতার কাটতে যাওয়ার সময় খেলোয়াড়দের সঙ্গে কোনো বয়া ছিল না। ২৪ বছর বয়সী আখরিফ ইত্তিহাদের সিনিয়র দলের সদস্য। আর ১৮ বছর বয়সী হারাক মূল দলে জায়গা করে নেওয়ার পথেই ছিলেন। ২০১৫ সাল থেকে মরক্কোর শীর্ষ লিগে ইত্তিহাদ ট্যাঙ্গার। ২০১৭-১৮ মৌসুমে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ও একমাত্র লিগ শিরোপা জেতে তারা। সা¤প্রতিক বছরগুলোয় লিগে ধুঁকছে তারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সাগরে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

Update Time : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪