Dhaka ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটি আগামী কয়েক মাসের পরিকল্পনার কথা জানিয়েছে। সেখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের সঙ্গে এক সিনিয়র সাংবাদিকের উত্তপ্ত বাক্য-বিনিময়ের ঘটনা ঘটে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গত মঙ্গলবার মিরপুরে ছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির সংবাদ সম্মেলন। বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়। সেখানে এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নের ধরন দেখে অসন্তুষ্ট ছিলেন পাইলট। কিছুক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময়ের পর একপর্যায়ে তিনি সম্মেলন ছেড়ে চলে যান। ওই ঘটনায় গতকাল বুধবার উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলো ক্রিকেটারদের সংস্থা। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ কোয়াব জানায়, ‘মতভেদ বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’ ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার প্রত্যাশা রেখে কোয়াব আরও জানায়, ‘আশা করি সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে- এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ

Update Time : ১১:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬