Dhaka ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী দেশ চলবে : খালেদা জিয়ার উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ২৪৬ Time View

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধান কারো ইচ্ছে অনিচ্ছায় পরিবর্তন হতে পারবেনা। এ নিশ্চয়তা যদি আমরা আদায় করতে না পারি, তাহলে রাজনীতির জন্য আমাদের যে সময় এ সময়ের কোন অর্থ হয়না।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক কমিটি গঠণ করতে হবে। যাতে দুস্কৃতকারীরা কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। তিনি আরও বলেছেন, বিএনপির নেতাকর্মীরা কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মনোজ গোমস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ হোসেন মিয়া, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু, সহসভাপতি নির্মল হালদার, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী প্রমুখ।
একইদিন সকালে জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ সমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বরিশালের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর হাফিজ, মেজর মোহাম্মদ রাশেদ খান, বিএমপি’র অতিরিক্ত উপণ্ডপুলিশ কমিশনার (উত্তর) ফারুক হোসেনসহ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

সংবিধান অনুযায়ী দেশ চলবে : খালেদা জিয়ার উপদেষ্টা

Update Time : ১২:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪