Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৪ Time View

সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। দেশের ৪৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার দাপটও থাকবে। ফলে শীতের এই পরিস্থিতিতে জনজীবনে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ রাজশাহী ও রংপুর বিভাগের আট জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং বরিশাল বিভাগের ছয় জেলায় এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই ধরনের কুয়াশার পরিস্থিতিও থাকবে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ চলমান থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এ দিন দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ দিনও নদী অববাহিকার কিছু এলাকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, শীতের এই দাপট আরও কয়েক দিন দেশজুড়ে অনুভূত হতে পারে।

এদিকে বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দেশের ৩০টি আবহাওয়া স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। ঢাকায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। নওগাঁয় রেকর্ড হওয়া তাপমাত্রা মাঝারি শৈত্যপ্রবাহের আওতায় পড়ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

Update Time : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬