Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করলো ম্যানইউ

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

দশজনের টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে আরও একটি সপ্তাহ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৯ মিনিটে টটেনহ্যামের আর্জেন্টাইন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো লাল কার্ড দেখলে ঘুরে যায় ম্যাচের মোড়। ক্যাসেমিরোকে স্লাইড ট্যাকল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। এই লাল কার্ডের ফলে তিনি আগামী চার ম্যাচ নিষিদ্ধ থাকবেন। সহিংস আচরণের জন্য তিন ম্যাচ এবং চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় লাল কার্ড হওয়ায় আরও এক ম্যাচ। টটেনহ্যামের একজন কমের সুবিধা কাজে লাগাতে দেরি করেনি ইউনাইটেড। চমৎকার সেট-পিস রুটিন থেকে ৩৮ মিনিটে প্রথম গোলটি করেন ব্রায়ান এমবেউমো। প্রথম গোল পাওয়ার পর আরও আক্রমণ চালায় ইউনাইটেড। তবে প্রথমার্ধে আরকোনো গোল হয়নি। ম্যাচে বল দখলে এগিয়ে ছিল টটেনহ্যাম। ম্যানইউ শট নেয় ২৩টি যার লক্ষ্যে রাখে ৯টি। অন্যদিকে ৫ শট নিয়ে লক্ষ্যে কেবল একটি রাখে টটেনহ্যাম। উল্টো ৮১ মিনিটে দিয়োগো দালোতের বাড়ানো ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। শেষ দিকে বদলি হিসেবে নামা বেঞ্জামিন সেস্কো একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। আমাদ দিয়ালো ও ব্রুনোর নেতৃত্বে দ্রুত পাল্টা আক্রমণের পর ব্রুনোর ক্রসে বঙ্রে ভেতরে ফাঁকা জায়গায় থাকা সেস্কো হেড করলেও তা সহজেই গোলরক্ষক ভিকারিওর হাতে চলে যায়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করলো ম্যানইউ

Update Time : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬