Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার অভাবে ছাত্রলীগের নেতা হত্যার হুমকি দেয়: রিজভী

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১২৯ Time View

দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলে ছাত্রলীগের কোনো নেতা কখনো প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারত না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে সমাজে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়, সেখানে ছাত্র রাজনীতি নয়—মাস্তানতন্ত্র জন্ম নেয়। আজ ছাত্রলীগের নেতারা যে ভাষায় কথা বলে, তা সেই বিকৃত শিক্ষারই প্রতিফলন।”

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহ প্রদানের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী বলেন, “ফ্যাসিস্ট সরকার যুগে যুগে দেশের শিক্ষা কার্যক্রম ধ্বংস করেছে। শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। কিন্তু গত সরকার মেট্রোরেল, উড়ালসেতু, ফ্লাইওভারের গালভরা গল্প শোনালেও বিদ্যালয়ের উন্নয়নে কোনো নজর দেয়নি।”

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। “স্কুলের অবকাঠামো নিম্নমানের হলে শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হবে না। শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা বা জ্ঞানচর্চার ক্ষেত্র তৈরি করা হয়নি—শুধু লোকদেখানো উন্নয়ন দেখানো হয়েছে,” বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, “আমরা যদি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকরা প্রশিক্ষিত হতেন, তাহলে তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারতেন—বিজ্ঞান, সাহিত্য ও নৈতিকতার দিক থেকেও।”

অনুষ্ঠানে আইইউটির রেসিং কার নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

রিজভী বলেন, “আমরা একটি দুঃসহ সময় পার করে এসেছি। এখন দরকার নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা—যারা রেসিং কার তৈরি করেছে, তাদের মধ্যেই ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিহিত।”

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শিক্ষার অভাবে ছাত্রলীগের নেতা হত্যার হুমকি দেয়: রিজভী

Update Time : ০১:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫