Dhaka ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শপিং মলে আগুন, চীনে নিহত ১৬

  • Reporter Name
  • Update Time : ০১:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ২৭৯ Time View

বিদেশ : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শপিং মলে অগ্নিকান্ডে  অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। গত বুধবার সিচুয়ান প্রদেশের জিগং শহরের ১৪ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে গেছে দমকল কর্মীরা। এ সময় তারা অন্তত ৭৫ জনকে নিরাপদে সরিয়ে এনেছে। আগুন নেভাতে বেশ কয়েকটি ড্রোন এবং জলের স্প্রে ব্যবহার করেছে দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নীচের তলা থেকে আগুনের সূত্রপাত। নীচ তলায় অফিস, একটি ডিপার্টমেন্টাল স্টোর সিনেমা হল ও রেস্টুরেন্ট রয়েছে। নির্মাণ কাজ চলার সময় আগুন লেগেছে বলে জানা গেলেও, তা নিশ্চিত নয়। আগুনের কারণ অনুসন্ধানে বিশদ তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিনহুয়া জানিয়েছে, অগ্নিকাÐের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লি ওয়ানফেং বলেছেন, চীনে আগুনের ঝুঁকি একটি মারাত্মক সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টে অগ্নিকাÐ ৪০ শতাংশ বেড়েছে। মূলত বৈদ্যুতিক বা গ্যাস লাইনের ত্রæটি ও অসাবধানতার কারণে অগ্নিকাÐের ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

শপিং মলে আগুন, চীনে নিহত ১৬

Update Time : ০১:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪