Dhaka ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাশগুলো মেঘ হয়ে ভেসে থাকে

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ২৮০ Time View
ফয়জুল হাকিম
লাশগুলো মেঘ হয়ে ভেসে থাকে আমার আকাশে,
যেন শাদা তুলো উড়ে উড়ে বাসা বাধে বাড়ির চিলেকোঠায়,
থাকে সংগোপনে,কোনো মর্গে
বারান্দায় নয়,
বেওয়ারিশ হয়ে যে কতোজন গিয়েছে হারিয়ে
কে জানে?
লাশগুলো যেন বৃষ্টি হয়ে নামে
আমার উঠোনে,
টুপটাপ বৃষ্টি
ঝরঝর বৃষ্টি
শিশু-হারা মায়েদের কাছে
ভাই-হারা বোনদের কাছে
কান্না নিয়ে আসে শব্দে
গুর গুর,
লাশগুলো মেঘ হয়ে ভেসে আছে আজ সারা বাংলাদেশে
বেওয়ারিশ নয়,
কোনো আগন্তুক নয়
আমাদের সন্তানেরা!
Tag :
About Author Information

লাশগুলো মেঘ হয়ে ভেসে থাকে

Update Time : ০৮:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
ফয়জুল হাকিম
লাশগুলো মেঘ হয়ে ভেসে থাকে আমার আকাশে,
যেন শাদা তুলো উড়ে উড়ে বাসা বাধে বাড়ির চিলেকোঠায়,
থাকে সংগোপনে,কোনো মর্গে
বারান্দায় নয়,
বেওয়ারিশ হয়ে যে কতোজন গিয়েছে হারিয়ে
কে জানে?
লাশগুলো যেন বৃষ্টি হয়ে নামে
আমার উঠোনে,
টুপটাপ বৃষ্টি
ঝরঝর বৃষ্টি
শিশু-হারা মায়েদের কাছে
ভাই-হারা বোনদের কাছে
কান্না নিয়ে আসে শব্দে
গুর গুর,
লাশগুলো মেঘ হয়ে ভেসে আছে আজ সারা বাংলাদেশে
বেওয়ারিশ নয়,
কোনো আগন্তুক নয়
আমাদের সন্তানেরা!