Dhaka ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তোমরাও বিয়ে দাও শিশুকে!

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৪ Time View
রোমেন রায়হান
বয়স দেখলে হয় পনেরো?
বিবেচনা করা লাগে মনেরও!
আমি মনে ম্যাচিউর কম না
ঘোরা শেষ লেক পাড়, রমনা।
থানাতেও দেয়া শেষ হাজিরা
বিয়ে নিয়ে প্যাঁচ ধরে পাজিরা!
পাজিরাই কানে বিষ ঢালল!
বিবাহের কী আবার বাল্য?
বিয়েতে বয়স খুবই তুচ্ছ
বিয়ে করা ভালো কাজ বুঝছ?
বিয়ে নিয়ে বাজে কথা বলে যে
ঝামেলা রয়েছে তার নলেজে।
বাজে বলে ডুববা ও ডুবাবা
বিয়ে নিয়ে আমি ঠিক লুবাবা!
শোনো বলি, ছাড়ো এই ইস্যুকে
তোমরাও বিয়ে দাও শিশুকে!
Tag :
About Author Information

তোমরাও বিয়ে দাও শিশুকে!

Update Time : ১২:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
রোমেন রায়হান
বয়স দেখলে হয় পনেরো?
বিবেচনা করা লাগে মনেরও!
আমি মনে ম্যাচিউর কম না
ঘোরা শেষ লেক পাড়, রমনা।
থানাতেও দেয়া শেষ হাজিরা
বিয়ে নিয়ে প্যাঁচ ধরে পাজিরা!
পাজিরাই কানে বিষ ঢালল!
বিবাহের কী আবার বাল্য?
বিয়েতে বয়স খুবই তুচ্ছ
বিয়ে করা ভালো কাজ বুঝছ?
বিয়ে নিয়ে বাজে কথা বলে যে
ঝামেলা রয়েছে তার নলেজে।
বাজে বলে ডুববা ও ডুবাবা
বিয়ে নিয়ে আমি ঠিক লুবাবা!
শোনো বলি, ছাড়ো এই ইস্যুকে
তোমরাও বিয়ে দাও শিশুকে!