মাহফুজ রেজা
ইদানিং বাঁচার প্রবল আকাংখা অনেকটা স্তিমিত।
রাতে জেগে থাকাটা অসহনীয়।
ঘুমে ডুবে থাকলে স্মৃতি রোমন্থনের অস্বস্তিকর
অবস্হার পরিসমাপ্তি ঘটে।
প্রিয়জনের বিদায় বড্ড কাঁদায়।
একজন নয়,পর পর দুজজনের।
মানুষ হঠাৎ হারিয়ে যায়।হারানো টা চিরন্তন সত্য।
ইদানিং ছোট ছোট বিষয় গুলো ও ভুলে যাই।
ভুলে যাওয়াটাও ইদানিং অথচ হাজার খানেক
গানের ছন্দ অবলীলায় বলে যাওয়াটা মামুলি
বিষয় ছিল একসময়।
এক জন দু জন চলে গেলে কার কি আসে
যায়?
তিনবেলা খাওয়া চলে,বিকেলে চায়ের সাথে
টোস্টও।
হাস্যরসের আসরেও অনিচ্ছাসত্যে হেসে উঠি।
ইদানিং বুকভরে শ্বাস নিয়েও অতৃপ্তি থেকে যায়।
কেউ একজন নেই তাতে কি কিছু থেমে থাকে?
বুড়িগঙ্গা নদীর স্রোত বয়ে চলে,পাখীরা ঝাঁকে ঝাঁকে
অসীমের পানে ছুটে চলে।
বসন্তে কোকিলও কুহু কুহু রবে গান গায়।
কেউ একজন নেই বলে এখন আর
মন টা গুমরে কাঁদে না।
সবই তো আগের মতন।
Reporter Name 






















