Dhaka ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ৪৭ Time View

লক্ষ্ণীপুরে রাতের আধারে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। ঘুমন্ত শিশু দুনিয়া থেকে বিদায় নিলো আগুনে পুড়ে। জানা যায়, বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু আয়েশা বেগম বিনতি (৭) পুড়ে মারা যায়। 

এ ঘটনায় দগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

লক্ষ্ণীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত শিশুসহ অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা গেছে, বেলাল হোসেন বিএনপির ভবানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক। পরিবারসহ তিনি রাতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতা। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩

Update Time : ০৭:৩৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫