Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিতের রেকর্ড এখন স্টার্লিংয়ের দখলে

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৫৯ ম্যাচ খেলার বিশ্বরেকর্ডটি এতদিন দখলে ছিল ভারতের রোহিত শর্মার। তার এই বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ছিল গত বৃহস্পতিবার। সে ম্যাচেই সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন স্টার্লিং। ২০০৯ সালে অভিষেক হওয়া স্টার্লিং মোট ১৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩৫ বছর বয়সী স্টার্লিং এবার খেলবেন নবম বিশ্বকাপে। এর আগে তিনি ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপে আইরিশদের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল তিনি খেলেননি। এবারের বিশ্বকাপ খেললে তিনি রোহিত এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে নয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়বেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে স্টার্লিং এখন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬০ ম্যাচে ২৬.৫৩ গড়ে তিনি ৩৮৭৪ রান করেছেন, যার মধ্যে একটি শতরান রয়েছে। রানের দিক থেকে কেবল বাবর আজম, রোহিত এবং বিরাট কোহলি তার ওপরে রয়েছেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রোহিতের রেকর্ড এখন স্টার্লিংয়ের দখলে

Update Time : ০৭:৪০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬