Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ২ দিনের সফরে নিজ জেলা পাবনায়

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৯৩ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে পঞ্চমবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন।

সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনার উদ্দেশে রওনা দেন। পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে‌ পৌঁছান তিনি।

পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সফরসূচি অনুযায়ী শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান করবেন।

এরপর নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রাষ্ট্রপতি ২ দিনের সফরে নিজ জেলা পাবনায়

Update Time : ০৯:২০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫