Dhaka ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন

  • Reporter Name
  • Update Time : ১২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ২৬৫ Time View

বিনোদন: পরীমণির সঙ্গে বিচ্ছেদের পর থেকে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিভিন্ন নায়িকাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একবার শবনম বুবলি আবার নবাগত নায়িকা মন্দিরার সঙ্গে। তবে এবার বেশি ট্রল হচ্ছেন নিজের চেয়ে অনেক বেশি বয়সের নায়িকার সঙ্গে অভিনয় করতে গিয়ে। তিনি পশ্চিবঙ্গের নায়িকা স্বস্তিকার সঙ্গে জুটি বন্ধ হয়েছেন। তবে মন্দিনার ব্যাপারে কথা বলেছেন। জানা যায় গেল ঈদে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এরপর থেকেই গুঞ্জন প্রেম করছেন তারা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাজ। স¤প্রতি এক সাক্ষাৎকারে বলেন, নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী ও মেধাবী একজন শিল্পী। প্রথম সিনেমাতেই সফলতা পেয়েছে। আর সেই সিনেমার প্রচারণায় আমাদেরকে একসঙ্গে বের হতে হয়েছে। মানুষ এগুলো অন্যভাবে নিয়েছে। গুঞ্জন ছড়িয়েছে প্রেম নিয়ে। শরীফুল রাজ আরও বলেন, এমনটা সব সিনেমার সময়ই হয়ে থাকে। সব নায়ক-নায়িকাদের নিয়েই এমন গুঞ্জনের রেওয়াজ আছে। এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, বিনোদন জগৎ বিনোদন পাচ্ছে, মানুষও বিনোদন পাচ্ছে। পেতে থাকুক, সমস্যা কী? প্রসঙ্গত, ‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই সিনেমাটি রয়েছে দর্শকদের আলোচনায়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রাজ মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন

Update Time : ১২:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪