Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে জন্য ডাকা হয়েছিল ক্রিকেটারদের

  • Reporter Name
  • Update Time : ০৯:২১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর গতকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। গতকাল দুপুরে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়া উপদেষ্টাসহ বেশ কয়েকজন বিসিবি কর্তাও। এই আলোচনায় মূলত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়েছে ক্রিকেটারদের। সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সেটাই লিটন দাসদের বলা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা কী বলেছেন সেটা গণমাধ্যমে বলতে চাননি আসিফ নজরুল। তিনি বলেন, ‘কী কী আলোচনা হয়েছে তা বাইরে বলতে চাই না। ক্রিকেটাররা কী কী বলেছে তা যদি এখানে বলে দেই তাহলে তো তারা মন খুলে কথা বলতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল, সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। পুরো ঘটনাটা বলা। আমার কাছে মনে হয়েছে যে, তারা এটা বুঝতে পেরেছে। এটাই উদ্দেশ্য ছিল, আর তারা কী বলেছে সেটা এখানে বলার অধিকার আমার নেই।’ আইসিসির সঙ্গে একাধিক বৈঠকে নিরাপত্তা ঝুঁকির দিকটি বাংলাদেশ তুলে ধরেছে। তারপরও আইসিসি ভারতেই খেলাতে চেয়েছে বাংলাদেশকে, এটি বাংলাদেশের প্রতি সুবিচার নয় বলে মন্তব্য করেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, ‘আইসিসির টুর্নামেন্ট এটা তো ভারতেই হবে। আইসিসি আমাদের যতই বলুক নিরাপত্তা ঝুঁকি নেই আইসিসি নামে আলাদা তো কোন দেশ নাই। যেই দেশে আমার একজন খেলোয়াড় নিরাপত্তা পায় নাই, যেই দেশে ভারতের ক্রিকেট বোর্ড ভারতের সরকারের একটা বর্ধিত অংশ। তারাই আমার খেলোয়াড়কে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

যে জন্য ডাকা হয়েছিল ক্রিকেটারদের

Update Time : ০৯:২১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬