Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৩৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে

  • Reporter Name
  • Update Time : ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২৬৮ Time View

বিদেশ : তাইওয়ানের কাছে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। যার আনুমানিক মূল্য ৩৬ কোটি মার্কিন ডলার। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর অনুমোদন দিয়েছে। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এ তথ্য জানিয়েছে। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। যদিও তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ ক্রমেই বাড়াচ্ছে চীন। দ্বীপ অঞ্চলটিকে ঘিরে প্রায়ই সামরিক মহড়া চালায় বেইজিং। ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, এতে একদিকে যেমন তাইওয়ানের নিরাপত্তা বাড়বে, তেমনি অঞ্চলের স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতি হবে। এদিকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও এর আগে বিলম্বের অভিযোগ তুলেছিল চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি। এদিকে উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল বুধবার সকালের দিকে পিয়ংইয়ং পৌঁছান তিনি। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম। জানা গেছে, এরইমধ্যে ভøাদিমির পুতিন ও কিম জং উনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও অর্থনীতি। সূত্র: রয়টার্স

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৩৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে

Update Time : ১১:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪