Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে শহীদ মাহফুজের পরিবারের সাথে দেখা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৪ Time View

মোরেলগঞ্জ প্রতিনিধি: ছাত্র-জনতার গণআন্দোলনে হাসিনা সরকারের পতনপূর্ব গণহত্যায় শহীদ মাহফুজের পরিবারের সাথে দেখা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। শুক্রবার বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ মাহফুজের পরিবারের সাথে দেখা করে তাদেরকে শান্তনা দেন। পরে তিনি মহফুজের কবর জিয়ারত করেন।

মাহফুজের পিতা আব্দুল মান্নান, মা বেগম বিবি, বোন শামীমা নাসরিন ও রহিমা বেগম সেতু প্রসিকিউটরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তারা অভিযোগ করে বলেন, ‘মাহফুজের লাশের কাছে বসে আমাদেরকে কাঁদতেও দেয়নি শেখ হাসিনার বাহিনী। আমরা শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি চাই’। গত ১৯ জুলাই মিরপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ১০ম শ্রেণির ছাত্র মাহফুজ(১৬)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, মাহফুজ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান করে ৮৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মাস্টার মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল বারী, শফিউল আজম এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

মোরেলগঞ্জে শহীদ মাহফুজের পরিবারের সাথে দেখা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর

Update Time : ০৬:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪