Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১০৬ Time View

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতিকে বিজয়ের জন্য এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় বারইখালী বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ফেরদৌসি আক্তার হ্যাপী।  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাতি সভাপতি মো. শহিদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এখন আর বসে থাকার সময় নেই। সাধারণ মানুষের মন জয় করে দলের বিজয় নিশ্চিত করতে হবে। একটি ধর্মভিত্তিক দল সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোটের বৈতারণী পার হওয়ার চেষ্টা করছেন। সেদিকে সকলকে সর্তক থাকতে হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

অবৈধ ডিগ্রি, দুদকের অভিযান, নিষেধাজ্ঞা অমান্য  করে চিকিৎসা,তবুও বহাল তবিয়্যতে চেম্বার

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ১২:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫