মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পালন করা হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও হাঁটার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ডায়াবেটিসমুক্ত জীবন যাপনের জন্য পরিবার ও সমাজের সবাইকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য রোগী চিহ্নিত করার জন্য ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
Reporter Name 












